শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০২:০৫ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে ভাইরাল ‘কাঁচা বাদাম’ গান (ভিডিও)

নিউজ ডেস্ক: গত মাসে শ্রীলংকান পপকুইন ইয়োহানির ‘মাগে হিতে’গানটি আলোড়ন তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। গানটি নিয়ে কম হইচই হয়নি। এবার ভাইরাল ‘কাঁচা বাদাম’ গান। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের সোশ্যাল মিডিয়ায় সয়লাব এই গান। যুগান্তর

অনেকের মতে, উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে এই গান এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষি মানুষের মুখে মুখে।

সুদূর আমেরিকার পথে হাঁটতে হাঁটতে কারো মুখে গানটি শুনলে অবাক হওয়ার কিছু নেই।

অনেকেই জানেন না, এই গানের গীতিকার, সুরকার আর গায়ক কে বা কারা? আর গানটি এলো কোথা থেকে!

সেই অর্থে ‘কাঁচা বাদাম’ কোনো গান নয়। ক্রেতাদের আকৃষ্ট করতে এক বাদামওয়ালার মুখে মুখে বানানো কথা।

জানা গেছে, ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টার নাম ভুবন বাদ্যকর। তিনি একজন বাদাম বিক্রেতা। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামে। সেখানে একটি মোটরসাইকেলের পেছনে বাদাম নিয়ে গ্রামে, বাজারে, বন্দরে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাদাম বেচেন। ভাজা বাদাম বিক্রি করেন না ভুবন। তার কাছে পাওয়া সব বাদামই কাচা। আর শুধু টাকা দিলেই বাদাম মিলে না। বাড়ির অব্যবহৃত পুরনো যন্ত্রাংশ, নষ্ট মোবাইলের যন্ত্রাংশ, ব্যাটারি, হাঁসের পালক, মাথার চুল, সিটি গোল্ডের চেইন, দুল, চুড়ির মতো গহনার বিনিময়ে বাদাম দিয়ে থাকেন ভুবন।

আর এসব তথ্য গানে গানে বলে বেড়ান ভুবন, যা আজ ‘কাঁচা বাদাম’গান হয়ে বিশ্বজুড়ে ভাইরাল।

গানের কথাগুলো এমন - ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম...’

গানটির কথা, সুর ভুবন বাদ্যকরেরই। এর গায়কও তিনি। ভুবনের এই গানের কথায় ও সুরে মজেননি এমন মানুষ এখন হাতে গোনা। ফেসবুক, ইউটিউব, রিলস খুললেই বেজে উঠছে এই গান।

রীতিমতো সেলিব্রিটি বনে গেছেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তাকে দেখতে ভিড় জমছে তার বাড়িতে। তিনি যখন যে গ্রামে বাদাম বিক্রি করতে যাচ্ছেন, সেখানেই তাকে দেখতে ভিড় করে আসছেন সাধারণ মানুষ। ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন ইতোমধ্যে।

এভাবে ভাইরাল হয়ে ভুবনও বেশ উচ্ছ্বাসিত। নিজের প্রতিক্রিয়া জানাতে বললেন,‘মোবাইলে আমার গান দেখছে সবাই। দেখা হলেই সবাই এসে আমার গানের প্রশংসা করে যাচ্ছে। ভালোই লাগছে। গানটি আমিই লিখেছি, আমারই তৈরি। আমারই সুর, আমারই গলা। চিন্তাভাবনা করতে করতেই করেছি। বিগত ১০ বছর ধরে বাদাম বিক্রি করছি। আমি বাদাম বিক্রি করতে গিয়ে এই গান করি। সেই সময় কোনও একটি ছেলে সেই গান ক্যামেরা করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, কিন্তু আমি সেই ছেলেটিকে চিনি না।’‌

আগে কখনও গান করতেন প্রশ্নে ভুবন বলেন, ‘হ্যাঁ, এর আগে বাউল গান করেছি। এখন আমি ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বাদাম ফেরি করি। সেই বাদাম কী করে বিক্রি করা যায়, সেই থেকেই ভাবনাচিন্তা। তারপরই গান লেখা।’

ভাইরাল হওয়ার পর বিক্রি বেড়েছে বলে জানান ভুবন,‘গান শুনে বহু মানুষই বাদাম কিনতে আসছেন। কেউ ৫ টাকার বাদাম কিনছেন, কেউ ১০ টাকার। বিক্রিবাটা ভালোই চলছে।আগে পায়ে হেঁটে বাদাম ফেরি করতাম। কিছুদিন সাইকেলেও করেছি। এখন ১৫০০০ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেছেন। তাতে করেই বাদাম ফেরি করছি।’

ভুবনের মুখে কাঁচা বাদাম গানটি শুনুন -

  • সর্বশেষ