শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০৮:৩৯ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্পকলা একাডেমীর কাজের মান বৃদ্ধিতে শূন্যপদ পূরণ ও প্রয়োজনীয় পদসৃজনের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] মঙ্গলবার কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল এবং শেরীফা কাদের বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে “বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল, ২০২১” সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর রিপোর্ট প্রস্তুত করে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

[৫] মণিপুরী জনগোষ্ঠীর ঐতিহ্যমন্ডিত সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ এবং সংস্কৃতি উন্নয়ন ও বিকাশে গৃহীত পদক্ষেপসমূহ চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

[৬] বৈঠকের শুরুতে একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

[৭] সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় যাদুঘর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়