শিরোনাম
◈ আগামী বাজেটের পর দেশে মূল্যস্ফীতি আরো বাড়বে: সিপিডি ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৮:৫৬ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ১১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে হাইকোর্টের রুল

ডেস্ক রিপোর্ট: [২] ডিজেল ও কেরোসিনসহ অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেলের দাম নির্ধারণে কেন আদেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ইত্তেফাক

[৩] সোমবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

[৪] বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির দাম নির্ধারণের জন্য ২০১২ সালের প্রস্তুত করা তিনটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে হাইকোর্টের রুলে।

[৫] এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে জ্বালানি সচিব, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের।

[৬] আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়