শিরোনাম
◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি: সেই আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ

বগুড়া প্রতিনিসধি: [২] বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠায় স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। গত রবিবার দিবাগত রাত ১০টায় তার স্বাক্ষর করা পদত্যাগপত্রটি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর নিকট পৌঁছে দেওয়া হয়। স্বেচ্ছায় পদত্যাগকারী আওয়ামী লীগ নেতা আহসান হাবিব আম্বীয়ার অনুসারী বলে খ্যাত উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক রানার নেতৃত্বে ৪ জনের একটি টিম তার কাছে পৌঁছে দেন।

[৩] আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা আ’লীগের সদস্য ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক আহসান হাবিব আম্বীয়ার স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] তৃত্বীয় ধাপে হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়ার বক্তব্যের একটি অডিও-ভিডিও ভাইরাল হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে কটূক্তিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে চলছে আলোচনা-সমালোচনা। সেই কটূক্তিপূর্ণ বিষয়টি নিয়ে সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা ডাকা হয়েছে। কিন্তু তার পূর্বেই নিজের কৃতকর্মের দায় নিয়ে ওই আওয়ামী লীগ নেতা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ পত্র পাঠিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর।

[৫] অপরদিকে বঙ্গবন্ধু ও দলীয় প্রধানকে নিয়ে কটূক্তি করায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করার দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ, মহাসড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি অব্যাহত রেখেছেন তাঁরা।

[৬] স্বেচ্ছায় পদত্যাগকারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়ার পনের মিনিটের ওই ভিডিও-অডিও রেকর্ডে শোনা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাম্যমাণ মাজার নিয়ে বাড়ী বাড়ী ঘুরলেও জনগণ ভোট দেবে না। এমনকি জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে সারা দেশে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের মাথায় কোনো মাল বা বুদ্ধি নেই। এছাড়া আওয়ামী লীগের জেলা ও কেন্দ্রীয় নেতাদের নিয়েও বিভিন্ন কটূক্তিপূর্ণ মন্তব্য করেন তিনি।

[৭] স্বেচ্ছায় পদত্যাগকারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া নিজেকে নির্দোষ দাবি করে বলেন, কম্পিউটারে আমার বক্তব্য এডিটিং করে বিকৃত করা হয়েছে। আমি যা বলেছি, তা সম্পূর্ণ উল্টোভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ