শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ১২:০৯ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ১২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নীলফামারীতে ভোট কেন্দ্রে সংঘর্ষে বিজিবি সদস্য নিহত

খালিদ আহমেদ: [২] নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. রুবেল (৩৫) নামে একজন বিজিবি সদস্য নিহত হয়েছে। আজকের পত্রিকা

[৩] আজ রোববার ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের আটটি ইউনিয়নে অনুষ্ঠিত হয়। এর মধ্যে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরামপুর মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু পরাজিত সাধারণ সদস্যের প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা ফলাফল পুনরায় গণনার দাবি জানায়। এতে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর সমর্থক-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। হামলাকারীরা প্রিসাইডিং, পোলিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালায়। রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এ হামলায় মো. রুবেল নামে বিজিবি সদস্য ঘটনাস্থলে নিহত হয়।

[৪] নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মেহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা ও প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই উপজেলার ছয়টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়। কেন্দ্র ছয়টি হলো বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা এ ইউ সিনিয়র মাদ্রাসা ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং মাগুড়া ইউনিয়নের পারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগেরগাড়ী উচ্চ বিদ্যালয় ও সিংগেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়