শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৮:৫৬ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ওমিক্রন’ ঠেকাতে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিলেন বিমান প্রতিমন্ত্রী

খালিদ আহমেদ: [২] বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, আফ্রিকার কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের সরাসরি আকাশপথে যোগাযোগ নেই। তবে তৃতীয় কোনো দেশে ট্রানজিট নিয়ে দেশে প্রবেশের সুযোগ রয়েছে ।

[৩] বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘জাতীয় পরামর্শ কমিটির পরামর্শ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিমানবন্দরগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেটি কার্যকর করার উদ্যোগ নেব। যদিও সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের সরাসরি কোনো ফ্লাইট নেই, তবুও ট্রানজিট নিয়ে আসা যাত্রীদের বিশেষ স্ক্রিনিংয়ের আওতায় আমরা আনতে বলেছি ।

[৪] তিনি বলেন, ‘আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে এবং এ বিষয়টি নিয়ে আমি এরই মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছি। পাশাপাশি যারা বিদেশ থেকে আসবেন তাদেরও অনুরোধ করব তারা যেন অন্তত নিজের পরিবারের কথা চিন্তা করে হলেও সতর্ক হন এবং সরকারের নির্দেশনাগুলো মেনে চলেন।’

[৫] মঙ্গলবার সাউথ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন এ ধরনটি প্রথম শনাক্ত হয়। একদিন পর এই ধরনকে ওমিক্রন নাম দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা হচ্ছে, করোনার এই ধরন খুবই উদ্বেগের।

[৬] সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসেথোর মতো দেশগুলোর নাগরিকের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়