শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৪:৩০ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিম জং উনের স্টাইলে সাজলেই কঠোর শাস্তি উত্তর কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক: নিত্যদিন নতুন আইনের সঙ্গে এখন অভ্যস্থ উত্তর কোরিয়ার জনগণ। এবার পোশাক, স্টাইল নিয়েও নতুন আইন জারি করলেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।
দেশটিতে এখন কেউ ইচ্ছা করলেই চামড়ার জ্যাকেট পরতে পারবে না। এমনকি ইউরোপ, আমেরিকায় তৈরি নামী ব্র্যান্ডের পোশাকেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। কারণ হিসেবে দেখানো হয়েছে, এসব পরা মানেই কিমের স্টাইল অনুকরণ করা। যা মোটেই ভাল চোখে দেখছেন না কিম। ফলে উত্তর কোরিয়ার জনতার পরিধানেও একগুচ্ছ ফতোয়া জারি হয়েছে।

টাইট জিন্স, টর্ন বা ছেঁড়াফাটা জিন্স সাম্প্রতিক বেশ উঠতি ফ্যাশন। পাশ্চাত্য দেশগুলোর পাশাপাশি ভারতের মতো দেশের যুবপ্রজন্মও এই স্টাইলে বেশ মজেছে। কিন্তু উত্তর কোরিয়া তো কিম জং উনের ‘আপন দেশ’। তাই এখানকার নিয়মকানুনও পৃথক। পৃথিবীর অন্য সমস্ত দেশের কোনও কিছুই যেন এখানে ঘটে না। হাজার বাঁধাধরা নিয়মের মধ্যে দিন কাটাতে হয় উত্তর কোরিয়ার বাসিন্দাদের। এবার সেই নিষেধের বেড়াজাল আরও বাড়ল তাদের জন্য। একগুচ্ছ পোশাক ফতোয়া জারি করলেন কিম জং উন। যার মধ্যে অন্যতম এই আঁটসাঁট জিন্স। এটা নাকি সে দেশের সংস্কৃতির বিরোধী।

এছাড়া নিজের ইচ্ছেমতো চুলের ছাঁট কিংবা হেয়ার কালার করতেও পারবেন না উত্তর কোরিয়ার জনগণ। সেই চুলের ছাঁট যদি কিমের মতো হয়, তবে ষোল আনা বিপদ। স্টাইল করতে গিয়ে না তার ঠাঁই হয় কারাগারে। এছাড়া নাকে ফুটো করাও নিষিদ্ধ এখানে। অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ। বিয়ে না হলে লম্বা চুল রাখতে পারবেন না নারীরা। চুল কেটে ফেলতে হবে।

জানা গেছে, নিজের স্ত্রীর ক্ষেত্রে কিম এমনই কড়া। তার স্ত্রী নিজের পছন্দমতো পোশাক নির্বাচন কিংবা সাজগোজ করায় স্বাধীন নন। নিজের বাবা কিম জং ইলকে অনুকরণ করে বছর দুই ধরে মাও-স্টাইল জ্যাকেট পরছেন কিম জং উন। এখন সেই জ্যাকেটও নিষিদ্ধ জনসাধারণের জন্য। ফলে এখন উত্তর কোরিয়াবাসীর ব্যক্তিগত পছন্দ-অপছন্দও কিমের হাতে।

ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ