শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:৫৭ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হার্দিক পান্ডিয়া কি অলরাউন্ডার? প্রশ্ন কপিল দেবের

স্পোর্টস ডেস্ক: [২] হার্দিক পাণ্ডিয়া কি অলরাউন্ডার? কলকাতায় এক গলফ টুর্নামেন্টের উদ্বোধনে এসে প্রশ্ন তুললেন কপিল দেব। ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডার তিনি। বর্তমানে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার বলতে হার্দিক পাণ্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। তারমধ্যে প্রথমজন আপাতত দলের বাইরে। হার্দিক প্রসঙ্গ উঠতেই কপিল দেবের পাল্টা প্রশ্ন, হার্দিক পাণ্ডিয়া কি অলরাউন্ডার?

[৩] পরমুহূর্তেই ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, অলরাউন্ডার হতে গেলে দুটো কাজই করতে হয়। হার্দিক কি বল করছে? যখন ব্যাটের পাশাপাশি বল করছে না, তখন অলরাউন্ডার বলা যাবে না। আরও বেশি করে বোলিং করতে হবে।

[৪] কপিলের মার্কশিটে অলরাউন্ডার জাদেজাও স্টার মার্কস পেলেন না। জাদেজা প্রসঙ্গে কপিল দেব বলেন, জাদেজা ব্যাটসম্যান হিসেবে উন্নতি করেছে। ব্যাট হাতে দলকে জেতানোর ক্ষমতা রাখে। তবে বোলার হিসেবে অবনতি হয়েছে। - জি নিউজ, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ