শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ার কয়লা খনির দুর্ঘটনায় ৬ জন উদ্ধারকারিসহ নিহত ৫২

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির কর্মকর্তারা বলেন, খনিতে আটকে পড়া কেউই আর হয়তো বেঁচে নেই। এখন পর্যন্ত ৪৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন ধোঁয়ার বিষক্রিয়ায় আক্রান্ত। চারজনের অবস্থা আশঙ্কাজনক। আরটি

[৩] রাশিয়ার সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানায়, তুষারাচ্ছন্ন কেমেরোভো অঞ্চলের লিস্টভ্যাজনায়া খনির বায়ু চলাচলের স্থানে কয়লার ধূলিকণায় আগুন ধরে যায়। এর ফলে খনিটি ধোঁয়ায় ছেয়ে যায়।

[৪] দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানায়, খনির ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় ২৮৫ জনের মতো কর্মীর বেশির ভাগই বেরিয়ে আসেন। কী কারণে এ ধোঁয়ার সৃষ্টি হয়েছে তা এখনো জানা যায়নি।

[৫] সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাজধানী মস্কো থেকে প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরের দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স যাচ্ছে। ব্যাপক তুষারপাত হওয়ায় পুলিশ সদস্যদের খনির বাইরে দাঁড়িয়ে আছে।

  • সর্বশেষ