শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৯:৪০ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মা সেতুতে বসলো ল্যাম্পপোস্ট

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ৭/৮ ভায়াডাক্ট পিলারের মধ্যবর্তী স্থানে স্টিলের তৈরি ৮টি ল্যাম্পপোস্টের মূল কাঠামো স্থাপন করা হয়েছে। ডিবিসি টিভি

[৩] পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, এসব কাঠামো চীন থেকে আনা হয়েছে। ১৫ দিন আগে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে সড়ক পথে পদ্মা সেতুর মাওয়া কন্সট্র্রাকশন ইয়ার্ডে ৯৫টি ল্যাম্পপোস্টের কাঠামো নিয়ে আসা হয়। সমকাল অনলাইন

[৫] তিনি আরও জানান, সংযোগসহ সেতুতে মোট ৪১৬টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি এবং সংযোগ সেতুর বসানো ৮৮টি ল্যাম্পপোস্ট। সেতুর মাওয়া প্রান্তের সংযোগ যে পথ ধরে যানবাহন নামবে সে পথে বসানো হবে ২০টি ল্যাম্পপোস্ট। আর এ প্রান্তের যে পথে যানবাহন উঠবে সেখানে স্থাপন করা হবে ২২টি ল্যাম্পপোস্ট। অন্যদিকে, সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে যানবাহন নামার পথে ২৪টি ও ওঠার পথে ২২টি ল্যাম্পপোস্ট বসানো হবে। ল্যাম্পপোস্ট বসানোর জন্য ৪১৬টি লাইটিং ব্লিষ্টার সেগমেন্ট ইতোমধ্যে তৈরি করা হয়েছে। বাংলানিউজ ২৪

[৬] পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের বলেন, ‘প্রতিদিন ১০টি করে ল্যাম্পপোস্ট বসানো সম্ভব হলে দেড় থেকে দুই মাসে পুরো সেতুতে ল্যাম্পপোস্ট বসে যাবে।’

[৭] গত ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে পদ্মা সেতুর সড়কপথের পিচ ঢালাইয়ের কাজ। সেতুর সার্বিক অগ্রগতি ৮৭ এবং মূল সেতুুর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতুর খুলে দেওয়া হবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়