শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমদিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮

স্পোর্টস ডেস্ক: [২] স্পিনের বিরুদ্ধে হিসাবমতো আক্রমণে গিয়ে শ্রেয়াস আইয়ার অভিষেক টেস্টেই করলেন হাফ সেঞ্চুরি এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করলেন। প্রথম দিনের মাঝপথে উইকেটের অস্বাভাবিক আচরণের পর এই দুজন হাল ধরলে কানপুর টেস্টের নিয়ন্ত্রণ নেয় ভারত।

[৩] শেষ স্কোরিং শটে আইয়ার মিডউইকেট দিয়ে উইল সমারভিলেকে ছক্কা মারেন। স্টাম্প ঘোষণার পর ভারতের স্কোর ৪ উইকেটে ২৫৮। আলোকস্বল্পতার কারণে বল দেখতে সমস্যা হওয়ায় নিউ জিল্যান্ডের অনুরোধে দিনের নির্ধারিত ৯০ ওভার শেষ করা যায়নি। ততক্ষণে ৯৯ বলে ছয় চারে ১৭তম হাফ সেঞ্চুরি করে ফেলেছেন জাজেদা, আর তার চেয়ে ৫ বল কম খেলে ফিফটি করা আইয়ার অপরাজিত ৭৫ রানে।

[৪] লাঞ্চের আগে কাইল জেমিসন তোপ দাগান, তাতে ভারত ২১ রানে হারায় প্রথম উইকেট। মায়াঙ্ক আগারওয়ালের (১৩) পতনের পর সতর্ক শুভমান গিল ও চেতেশ্বর পুজারা। ১ উইকেটে ৮২ রানে লাঞ্চ থেকে ফিরে এসে প্রথম ওভারে ভাঙে এই জুটি।

[৫] ৮১ বলে হাফ সেঞ্চুরি করা শুভমান যেন দাঁড়াতেই পারলেন না দ্বিতীয় সেশনে। ৯৩ বলে ৫২ রান করে জেমিসনের কাছে বোল্ড হন। দলীয় স্কোর একশ ছাড়াতে পুজারা ২৬ রানে আউট, টিম সাউদির শিকার তিনি। ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে নিজেকে প্রমাণ দেওয়ার আগে বিদায় নেন। ৬৩ বলে ৩৫ রান করে বোল্ড তিনি।

[৬] স্পিনার ঘূর্ণি আর পেসারদের তোপ সামাল দিয়ে এই ধাক্কা কাটিয়ে ওঠেন আইয়ার ও জাদেজা। দিন শেষে তাদের মুখের হাসিই বলে দিয়েছে, কতটা স্বস্তিতে ভারত।- ক্রিকবাজ

  • সর্বশেষ