শিরোনাম
◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দল থেকে ছিটকে গেলেন, সাকিব, তাসকিন, শরিফুল, শেষ মুহূর্তে স্কোয়াডে খালেদ-শহীদুল

নিজস্ব প্রতিবেদক: [২] পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া শহীদুল ইসলামকে শেষ মুহূর্তে টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে। তার সঙ্গে আরো এক পেসার খালেদ আহমেদকেও দলভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

[৩] পাকিস্তানের বিপক্ষে শুরুতে ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। পুরোপুরি ফিট না হওয়ায় সাকিব আল হাসান ছিটকে যান। তার জায়গায় নতুন কাউকে নেওয়া হয়নি। পেসার খালেদ ও শহীদুল স্কোয়াডে না থাকলেও শুরু থেকে দলের সঙ্গে ছিলেন। নিয়মিত অনুশীলন করছেন। নেটে বোলিং করছেন। ফলে তারা চূড়ান্তভাবে স্কোয়াডে যুক্ত হলেন।

[৪] চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড হলো ১৭ জনের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, দলে পেসারের ইনজুরি নিয়ে শঙ্কা আছে। তাসকিন ও শরিফুল ইনজুরির কারণে নেই। তাদের জায়গায় অন্য কাউকে লাগবে। খালেদ ও শহীদুল খেলার জন্য পুরোপুরি তৈরি।

[৫] জানা গেছে, তাসকিন ও শরিফুল খেলতে পারবেন না ঢাকা টেস্টেও। এজন্য দুই পেসারকে আগেভাগেই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। ঢাকা টেস্টের স্কোয়াডও হবে ১৭ জনের।

[৬] পেসার খালেদ খেলেছেন দুই টেস্ট। ২০১৮ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক। ২০১৯ সালে নিউজিল্যান্ডে খেলেছেন সবশেষ টেস্ট। ২ ম্যাচে কোনো উইকেট পাননি তিনি।

  • সর্বশেষ