শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ নিয়ে বিআরটিএতে সচিবদের বৈঠক

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বিআরটিএ অডিটোরিয়ামে এ সভা হচ্ছে। ডিবিসি টিভি

[৩] সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নিয়েছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এছাড়াও সভায় অংশ নিয়েছেন পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা। জাগো নিউজ

[৪] সভার সূচনা বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়া নেওয়ার দাবি জানিয়ে আসছে। তাদের এই দাবিটি আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। এ বিষয়ে সবার মতামত প্রয়োজন।

[৫] জানা গেছে, আজ অংশীজনের মতামত নিয়ে শনিবার বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস মালিকদের সঙ্গে বসে এ ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন। ঢাকা পোস্ট

[৬] তেলের দাম বাড়ানোর পরে বাস ভাড়া বাড়ানো হয়। এরপর সড়কে মোটামুটি নৈরাজ্য শুরু হয়েছে। এরই মধ্যে হাফ ভাড়ার দাবিতে সড়কে নেমেছে শিক্ষার্থীরা। তাদের এই দাবিকে যৌক্তিক আখ্যা দিয়ে এতে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনসহ বিভিন্ন সংগঠন।

[৭] এরই মধ্যে এটির যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শিগগির সরকার এ বিষয়ে যৌক্তিক সমাধান করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়