শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ১২:১৮ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৭ কোটি ৫৮ লাখ রুপিতে নিজের মুম্বইয়ের বাড়ি বিক্রি করলেন ক্রিকেটার হরভজন সিং

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেটার হরভজন সিং তার মুম্বইয়ে একটি বাড়ি ১৮ নভেম্বর, বিক্রি করে দিলেন। কিন্তু এই বাড়ি বিক্রি করে মাত্র ৫২ লাখ রুপি লাভ করেন ভাজ্জি। প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার হরভজন সিং তার আন্ধেরির অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন। হরভজন সিং অ্যাপার্টমেন্টটি জেবিসি ইন্টারন্যাশনাল এলএলপির কাছে ১৭.৫৮কোটি রুপিতে বিক্রি করেছেন।

[৩] হরভজন এই অ্যাপার্টমেন্টটি ২০১৭ সালের ডিসেম্বরে ১৪.৫ কোটি রুপিতে কিনেছিলেন। তাহলে তিনি লাভ হিসাবে মাত্র করেছেন ৫২ লাখ রুপি। তিনি যে হারে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন এবং যে হারে তিনি বিক্রি করেছিলেন তাতে পাওয়া গিয়েছে বিশাল অঙ্কের পার্থক্য?

[৪] আসলে হরভজনের অ্যাপার্টমেন্টের মোট কার্পেট এলাকা হল ২৮৩০ বর্গফুট। হরভজন সিং যে অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছিলেন সেটি রুস্তমজি এলিমেন্টস বিল্ডিংয়ের জি উইংয়ের ৯ তলায় অবস্থিত। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভবনটি একটি ওসি পায়। অ্যাপার্টমেন্ট বিক্রি সংক্রান্ত নথিগুলি ১৮ নভেম্বর নিবন্ধিত হয়েছিল। অ্যাপার্টমেন্টের বিক্রয় দলিল নিবন্ধনের জন্য ৮৭.৯ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছিল। যদিও হরভজন সিং নিজে ২০১৭ সালের ডিসেম্বরে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন, তিনি মার্চ ২০১৮-এ চুক্তিটি নথিভুক্ত করেছিলেন।

[৫] ক্রিকেটারকে বিল্ডারকে মোট ১৪.৫ কোটি রুপি দিতে হয়েছিল। হরভজন যখন ডেভেলপারের কাছ থেকে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন তখন তিনি ১০.১২ কোটি রুপি দিয়েছিলেন এবং বাকি ৪.৩৩ কোটি এবং ২.৪২ কোটি টাকা বকেয়া ছিল। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ