শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ১১:৪৩ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ১১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে গাঁজা প্রক্রিয়াকরণ কারখানা খুলছে অস্ট্রেলিয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানি

মামুন হোসেন: [২] তালিবানের একজন মুখপাত্র জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানি সিফার্মেসি আফগানিস্তানে গাঁজা প্রক্রিয়াকরণ কারখানা খুলতে চায়। এ লক্ষ্যে তারা তালিবান সরকারের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলার এক চুক্তি স্বাক্ষর করেছে। পাঝোক নিউজ এজেন্সি

[৩] তালিবানের প্রেস ডিরেক্টর এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারী সাইদ খোস্তি বলেন, অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থাটির প্রতিনিধিরা এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদকবিরোধী কর্মকর্তাদের সাথে দেখা করেছেন, ফার্মাসিটিক্যাল কোম্পানিটি গাজা প্রক্রিয়াকরণ কারখানায় ওষুধ ও ক্রিম তৈরি করা হবে।

[৪] প্ল্যান্ট স্থাপনের বিষয়ে কোম্পানির সঙ্গে আলোচনা শেষ হয়েছে এবং শিগগিরই প্রকল্পের বাস্তব কাজ শুরু হবে। প্রকল্পে কাজের সুযোগ পাবে শত শত মানুষ।

[৫] সিফার্মের একজন প্রতিনিধি জানান, বর্তমানে আফগানিস্তানে ১০,০০০ একর জমিতে গাজা চাষ হয়। কোম্পানিটির ১৫,০০০ একর জমিতে গাজার ফসল দরকার।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়