শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের দুটি ছবির শুটিং হবে যুক্তরাষ্ট্রে

ইমরুল শাহেদ: ২৫ নভেম্বর থেকে ওয়াশিংটন ডিসিতে শুরু হচ্ছে ফোবানার অনুষ্ঠান। সেখানে এদেশের অনেক শিল্পী অংশগ্রহণ করবেন। বিশেষ করে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে যারা যুক্তরাষ্ট্রে গেছেন তাদের অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অপেক্ষমান রয়েছেন। কারণ চ্যানেল আইয়ের অনুষ্ঠান অনেক আগেই শেষ হয়ে গেছে। এরপর ৪ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ড। সেখানেও যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিল্পীরাই অংশগ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে। অভিনেতা শাকিব খান চ্যানেল আই অ্যাওয়ার্ডসে অংশগ্রহণ করতে ১৪ নভেম্বর নিউইয়র্কে গেছেন।

তার দেশে ফেরার কথা ছিল ২৫ নভেম্বর। কিন্তু তিনি ফিরছেন না। ফিরবেন আগামী মাসের মাঝামাঝি সময়ে। অনুমান করা হচ্ছে, তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠানে গেলেও অপেক্ষা করে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করবেন। চিত্রনায়িকা মৌসুমীও রয়েছেন যুক্তরাষ্ট্রে। তিনি মেয়ের নাগরিকত্ব নিয়ে কাজ করতে গেলেও চ্যানেল আইয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভুল করেননি। এসব অ্যাওয়ার্ডগুলোতে চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, এমনকি মিউজিক ভিডিওর মডেলরাও যেয়ে থাকেন সাধারণত। যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন নিয়ে শাকিব খান গণমাধ্যমকে বলেছেন, ‘দেশে থাকলে কাজের চাপে বিশ্রামের সুযোগ কম পাই।

কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। যেহেতু আমেরিকায় এসেছি, পরিচিত পরিজন আছেন, তাদের সঙ্গে দেখাসাক্ষাৎ হয় না অনেক দিন। সবার সঙ্গে দেখা হচ্ছে। তা ছাড়া নতুন নতুন জায়গায় ঘুরছি। ভাবলাম, আরও একটু সময় কাটিয়ে যাই। এই সুযোগে একটা রিফ্রেশমেন্টও হয়ে যাবে। তা ছাড়া নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন দুটি ছবির ঘোষণা দিয়েছি। ছবির বেশির ভাগ কাজ যুক্তরাষ্ট্রেই হবে। সেই কাজের প্রস্তুতিও এ সময় নিয়ে রাখছি।’ দেশে ফিরেই শুটিং শুরু করবেন শাকিব খান। ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির বাকি থাকা দুটি গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি।

 

  • সর্বশেষ