শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৯:১২ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোটর্স ডেস্ক: [২] মঙ্গলবার পঞ্চম রাউন্ডের খেলায় ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে হ্যারি ম্যাগুয়ের বাহিনী। একটি করে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জোডন স্যাঞ্চো।

[৩] ঘরের মাঠের খেলায় বল দখলে দাপট দেখায় ভিয়ারিয়াল। খেলার ১০মিনিটে রেফারির ভুলে পেনাল্টি হাতছাড়া হয় স্বাগতিকদের। প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূণ্যে।

[৪] ৭৮ মিনিটে ডি-বক্সের বাহির থেকে গোল করে রেড ডেভিলদের এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ মিনিটে স্যাঞ্চোর চোখ ধানানো গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে ম্যাচ শেষ করা রেড ডেভিলরা নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ড।

[৫] ৫ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে আছে ভিয়ারিয়াল। রাউন্ড অব ১৬ নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ খেলায় আটালন্টার সাথে ড্র’ই যথেষ্ট ভিয়ারিয়ালের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়