শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকের পিটুনি খেলেন ডব্লিউডব্লিউই রেসলার সেথ রলিন্স (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: পেশাদার রেসলারদের মধ্যে দুটি ধরন থাকে। এর একদল মঞ্চায়ন করেন নায়কের ভূমিকায়, অন্যদল থাকেন খলনায়কের ভূমিকায়। রলিন্স এখন খলনায়কের ভূমিকায়। তাই তার ওপর সাধারণ দর্শক কিছুটা বিরক্ত। অনেকে ক্ষেপেও আছেন রলিন্সের ওপর। মনে করা হচ্ছে এমন ক্ষোভ থেকেই রলিন্সের ওপর আক্রমণ করেছেন সেই দর্শক। সময়টিভি

যিনি রলিন্সের ওপর আক্রমণ করেছেন তার নাম এলাইসা স্পেনসার, বয়স ২৪ বছর।

রলিন্সের ম্যাচটি ছিল ফিন ব্যালরের বিপক্ষে। পুরো সময়টাতেই রলিন্স বেধম মেরেছেন ব্যালরকে। তবুও শেষ পর্যন্ত ম্যাচটি অমীমাংসিত থেকেছে। এমতাবস্থায় মঞ্চ ছেড়ে নিচে নেমে যান রলিন্স। তিনি হাঁটতে থাকেন প্রস্থান পথ ধরে। সে সময়ই এক এলাইসা দৌড়ে এসে মাথা দিয়ে তার পেটে আঘাত করেন। সঙ্গেই সঙ্গেই মাটিতে পড়ে যান রলিন্স। পরক্ষণে রলিন্সও এলাইসার ঘাড় চেপে ধরেন। কিন্তু দ্রুত নিরাপত্তাকর্মীরা এসে তাদের দু'জনকে আলাদা করে দেন।

সম্পূর্ণ অপ্রত্যাশিত এই ঘটনার পর পুলিশের হাতে রয়েছেন এলাইসা। রেসলারদের নিরাপত্তার বিষয়টিকে গুরত্ব দিয়েই এলাইসার বিচার শুরু করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়