শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেমঘটিত বিষয়ই কাল হলো নিহত কাউন্সিলর সোহেলের জীবন

শাহাজাদা এমরান: [২] সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর সোহেলের নিহত হওয়ার ঘটনার নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে এক চমকপ্রদ তথ্য। কাউন্সিলর সোহেল ও নবগ্রামের শাহ আলমের মধ্যে যে বিরোধ চলে আসছিলো তার পেছনে রয়েছে একটি প্রেম ঘটিত বিষয়। এই প্রেম শেষ পর্যন্ত কাউন্সিলর সোহেল ও তার সহযোগির জীবন কেড়ে নিলো কিনা তা নিয়ে চলছে নগর কুমিল্লায় নানা জল্পনা কল্পনা।

[৩] কুমিল্লা সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সোহেলকে হত্যার পেছনে ১৬নং ওয়ার্ডের নবগ্রাম এলাকার শাহআলমের (২৫) সংশ্লিষ্টতা কথা বলছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। এই দুই জনের বিরোধকে কেন্দ্র করে রোববার দিবাগত রাতে ওই এলাকায় হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটে।

[৪] জানা যায়, নবগ্রামের এক ছেলের সাথে ১৭নং ওয়ার্ডের পাথুরিয়াপাড়ার এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। গত ১৫ নভেম্বর ওই ছেলে পাথুরিয়াপাড়ায় মেয়েটির সাথে দেখা করতে গেলে তাকে চোর বলে ধাওয়া করে স্থানীয়রা। ওই ছেলে শাহআলমের বন্ধু। ধাওয়া করার এক পর্যায়ে সে নবগ্রামে শাহআলমের বাসায় আশ্রয় নেয়। এসময় শাহআলম ধাওয়াকারীদের ভয় দেখিয়ে ফাঁকা গুলি ছোড়ে। ১৭নং ওয়ার্ডের বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনাটি মেনে নিতে পারেননি কাউন্সিলর সোহেল। বিষয়টি তিনি পুলিশ-প্রশাসনসহ একাধিক নেতাকর্মীকে জানান। এতে ক্ষিপ্ত হয় শাহআলম।

[৫] ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল জানান, সামান্য ঘটনা নিয়ে শাহআলমের গুলি ছোড়ার বিষয়টি মেনে নিতে পারেননি সোহেল। এ নিয়ে তাদের মনোমালিন্য চলছিলো বলে শুনেছি। খোঁজ নিয়ে জানা গেছে, শাহআলম দুই হত্যাসহ বেশকটি মামলার আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়