শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ডাকাত মিলন লালমোহনে গ্রেপ্তার

ফরহাদ হোসেন: [২] জেলার রামগতি উপজেলার কুখ্যাত ডাকাত ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী মিলনকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ ।

[৩] সোমবার রাতে দক্ষিণ লালমোহনের দেওয়াল কান্দি থেকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার ইন্সপেক্টর (তদন্ত) এনায়েত হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে মো. মিলন নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। মিলন ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামী । তার পিতার নাম নজির আহমেদ ওরফে নজির ডাকাত ওরফে কানা নজির । মিলনের বিরুদ্ধে ভোলা জেলার চরফ্যাশন, লালমোহন, দৌলতখান থানায় ৩ টি মার্ডার, ২টি চুরি, ১টি অস্ত্র মামলা সহ ৭টি মামলা বিচারাধীন আছে। সে একজন পেশাদার অপরাধী।

[৪] এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি মিলনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। লালমোহনের আইন শৃঙ্খলার উন্নয়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসামীকে আজ মঙ্গলবার লক্ষীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়