শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী এপ্রিলে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন আমির খান!

সাজিয়া আক্তার: [২] আগামী এপ্রিলে ‘লাল সিং চড্ডা’র মুক্তির পরই দঙ্গল কন্যা ফাতিমা সানা শেখের সঙ্গে বিয়ে সারবেন ঘোষণা দেন বলিউড অভিনেতা আমির খান।

[৩] সত্যি কি বিয়েবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন আমির-ফতিমা? এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ‘থ্রি ইডিয়টস’ তারকা। কিন্তু আমির-ফাতিমার বিয়ের এই জল্পনা সম্পূর্ণ ভুয়া জানাচ্ছে অভিনেতার ঘনিষ্ঠমহল। আমির-করিনা অভিনীত ‘লাল সিং চড্ডা’র নতুন পোস্টার ও রিলিজ ডেট সামনে আসার পর থেকেই আমির খানের বিয়ের ভুয়া খবর চাউর হয়েছে। গোটা বিষয়ে বিরক্ত আমির, তবে এই নিয়ে কোনো রকম মন্তব্য করতে চান না তিনি। নয়া দিগন্ত

[৪] গত জুলাই মাসে কিরণ রাও-এর সাথে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য ইতি টেনেছেন বলিউড 'পারফেকশনিস্ট' আমির খান। আমিরের ডিভোর্সের ঘোষণার পরপরই নেটপাড়ার রব উঠেছিল আমির-ফাতিমার সম্পর্ক নিয়ে। নেটিজেনদের একটা বড় অংশের দাবি ফাতিমার প্রেমে পড়েই নাকি কিরণের সাথে নিজের সংসার ভেঙেছেন আমির খান। তবে অতীতে ফাতিমা স্পষ্ট করেছেন, আমির খান তার মেন্টর মাত্র। তাদের মধ্যে কোনো রকমের প্রেম সম্পর্ক নেই, বা থাকতে পারে না।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়