শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রী সেলসিয়াস

তাহেরুল আনাম: [২] দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা আরো নিচের দিকে নামতে পারে বলে জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস।

[৩] সকাল সোয়া ১১টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ায় দিনাজপুর জেলায় বরাবরি শীতের তীব্রতা প্রকোট আকার ধারণ করে। রাতে গুলিগুলি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। দিনের বেলা গরম অনুভব হলেও সন্ধ্যা থেকে সকাল প্রযন্ত হিমেল হাওয়া ও কুয়াশায় খেটে খাওয়া মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

[৪] দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন। আগামী মাসের শুরুতে শৈত প্রবাহ শুরু হতে পারে এমন সম্ভাবনার কথা বলেন তিনি।

[৫] দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালে শীত জনিত রোগে আক্রান্ত হয়ে ৭০জন শিশু চিকিৎসা নিচ্ছে। এদিকে দিনাজপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩০জন শিশু ভর্তি রয়েছে।

[৬] অরবিন্দ শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ মনীন্দ্র নাথ রায় জানান, শীত জনিত রোগ শ্বাসকষ্ট, ব্রণকাইটিস, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। পরিস্কার কাপড় সহ শীতে আক্রান্ত শিশুদেরকে নিকটস্থ চিকিৎসকদের চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি। কোনোভাবেই শিশুদেরকে ঠান্ডা লাগানো যাবে না। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়