শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ১২:১৫ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উইসকনসিনে চালকের বিরুদ্ধে হত্যার অভিযোগ

মাকসুদ রহমান: [২] যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ক্রিসমাস প্যারেডে গাড়ি চাপা পরে ৫ জনের মৃত্যুর ঘটনাকে হত্যাকান্ড অভিহিত করে ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ পত্র গঠনের আবেদন জানিয়েছে স্থানীয় প্রশাসন । বিবিসি

[৩] স্থানীয় পুলিশ প্রধান ডেনিয়েল থম্পসন বলেছেন, এ ঘটনায় পুলিশ ড্যারেল ব্রুকস নামে এক জনকে ইচ্ছাকৃতভাবে হত্যাকান্ডে সংঘটন করার সন্দেহে আটক করেছে। মৃত ৫ জনের ৪ জন মহিলা অপর জন পুরুষ। পুলিশের বরাতে আরো বলা হয়, আহত ৪৮ জনের মাঝে ২ শিশুর অবস্থা আংশকাজনক। এনবিসি নিউজ

[৪] ক্রিসমাস উৎযাপনের প্রস্তুতি হিসেবে নাচের প্রশিক্ষণে অংশ নেয়া শিশু এবং বয়স্ক মহিলাদের দুটি ভিন্ন গ্রুপের উপর পরিকল্পিতভাবে গাড়ি হামলা হয়। হামলায় মৃতরা হলেন ভার্জিনিয়া সোরেনসন (৭৯), লেএ্যানা ওয়েন (৭১), তামার ডুরান (৫২), জান কুলিচ (৫২) এবং উইলহেল্ম হোসপেল (৮১)। দ্যা নিউইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়