শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ১২:৫৮ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ১২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীতকালে গুড়ের স্বাদে দূরে রাখা যায় বেশ কিছু রোগ

মনিরুল ইসলাম: [২] শীতকালের গুড়ের স্বাদ আর গন্ধে মন বেশ ভাল হয়ে যায়। কিন্তু শরীরের উপর এর কী প্রভাব পড়ে? সে কথা জেনে রাখা জরুরি। শীতকালে গুড় খেলে নানা ভাবে শরীরের যত্ন হয়। দূরে রাখা যায় বেশ কিছু রোগ।

[৩] তা হচ্ছে (১) খেজুরের গুড়ে থাকে নানা ধরনের খনিজ পদার্থ। সঙ্গে প্রোটিন আর ভিটামিনও থাকে। ফলে এই গুড় নিয়ম করে খেলে শীতকালে কাজের শক্তি বাড়ে। হজমের সমস্যা দূর হয়। কমে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও। (২) নিয়মিত গুড় খেলে কমতে পারে মা‌ইগ্রেনের সমস্যা। (৩) শীতের সময়ে অনেকেরই ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা হয়। নিয়ম করে গুড় খাওয়া গেলে সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হবে। (৪) খেজুরের গুড়ে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। শীতে যখন শুষ্ক হয়ে যায় শরীর, তখন এই গুড় আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। (৫) এ ছাড়াও গুড়ে থাকে পর্যাপ্ত পরিমাণ আয়রন। তা শরীরের হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। রক্তাল্পতা দূর করে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়