শিরোনাম
◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধিকৃত জেরুজালেমে গোলাগুলিতে নিহত ২, আহত ৩

মামুন হোসেন: [২] রোববার ইসরায়েলের দখলদার বাহিনী গুলি করে এক ফিলিস্তিনিকে হত্যা করে। এর আগে সেই ফিলিস্তিনি অতর্কিত আক্রমণ চালিয়ে ১ ইসরায়েলিকে হত্যা করে। দুই পুলিশ ও এক বেসামরিক নাগরিক আহত করে। আলজাজিরা

[৩] আল-আকসা মসজিদ প্রাঙ্গণের বাব আল-সিলসিলা (চেইন গেট) ওল্ড সিটিতে সকাল ৯টায় সশস্ত্র সংঘর্ষ শুরু হয়।

[৪] স্থানীয় রিপোর্ট অনুসারে, ফিলিস্তিনি ব্যক্তিকে ৪২ বছর বয়সী ফাদি মাহমুদ আবু শখেইদেম হিসাবে চিহ্নিত করা হয়েছে, তিনি জেরুজালেমের শুয়াফাত শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন।

[৫] আবু শখেইদেম হামলা চালানোর জন্য একটি সাবমেশিনগান এবং একটি ছুরি ব্যবহার করেছে বলে জানা গেছে।

[৬] হামাস এক বিবৃতিতে বলেছে, আবু শখেইদেম রাজনৈতিকভাবে গাজা-ভিত্তিক সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সম্পাদনা:সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়