শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতৈর ইউ.পি নির্বাচনে আ.লীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বে বিএনপির চার নেতা

এস,এম আকাশ : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ১০ জনের মধ্যে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৬জন এবং স্বতন্ত্র প্রার্থী ৪জন।

স্বতন্ত্র প্রার্থী ৪জনই সাতৈর ইউনিয়ন বিএনপির নেতা। দলীয় প্রতীক না থাকায় বিএনপির এই ৪ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীগের বিরুদ্ধে নির্বাচন করবেন। তবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৬জন প্রার্থী বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা সকলেই তার হয়ে কাজ করবো।

সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মিরা জানান, আ.লীগের দলীয় মনোনয়ন পাওয়ার যোগ্য প্রার্থীর তালিকায় রয়েছেন ৩জন। এরা হলেন,সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ মুজিবর রহমান, সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম.এম শাফিউল্লাহ শাফি, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আকবর হোসেন আকুল। এছাড়াও আরো তিন মনোনয়ন প্রত্যাশীরা হলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম শেখ, শ্রমিক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক মজিবর শেখ।

এদিকে স্বতন্ত্র প্রার্থী ৪জন হলেন, সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন(টি.আই), বিএনপির সাধারণ সম্পাদক রাফিউল আলম মিন্টু, বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউ.পি চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম ও বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন (লাল মিয়া)।

সাধারন ভোটারদের দাবি সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবর রহমান অত্যান্ত ভালো মনের মানুষ। তিনি সুন্দর সুষ্ঠভাবে ৫বছর যাবৎ ইউনিয়ন পরিচালনা করে আসছেন, কখনো কারো হক নষ্ট করেন নাই। তিনি আবারও নৌকা প্রতীক পেলে বিপুল ভোটে জয়লাভ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়