শিরোনাম
◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১২:২৭ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেসলার অ্যাপে সমস্যা, গাড়ির লক খুলতে পারছিলেন না ব্যবহারকারীরা

অনলাইন ডেস্ক: জনপ্রিয় ইলেকট্রনিক গাড়ি নির্মাতা টেসলার গাড়ি আনলক করতে প্রয়োজন হয় একটি মোবাইল অ্যাপ্লিকেশনের। মডেলভেদে এই কোম্পানির বিভিন্ন গাড়িতে ফিঙ্গারপ্রিন্ট ও কার্ডের মাধ্যমে আনলকের সুবিধা রয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) এই অ্যাপ কিছুক্ষণ অফলাইনে থাকায় বিশ্বজুড়ে নিজের গাড়িতে ঢুকতে পারেননি টেসলা গাড়ির মালিকদের অনেকে। শনিবার (২০ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কয়েক ডজন টেসলার মালিক মোবাইল অ্যাপে ত্রুটি দেখা দেওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার এক অভিযোগকারীর বিষয়টি নিজেই খতিয়ে দেখেছেন টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক।

মাস্ক পরে জানিয়েছেন, 'অ্যাপটি আবার অনলাইনে ফেরত এসেছে।' শুক্রবার বিকেলে অন্তত ৫০০ টেসলা ব্যবহারকারী সমস্যাটির কথা জানান। দ্য কার এক্সপার্ট ওয়েবসাইটের সম্পাদক স্টুয়ার্ট ম্যাসন, অ্যাপটি গাড়ি অ্যাক্সেস করার একমাত্র উপায় হওয়া উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়