শিরোনাম
◈ টানা ৮ ঘণ্টার বেশি ড্রাইভিং নিষিদ্ধ, না মানলে লাইসেন্স বাতিল: বিআরটিএ ◈ ইউরোপিয়ান নারী ফুটবলে বা‌র্সেলোনা জিত‌লো চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা  ◈ হ‌্যা‌রি কেইনের কল‌্যা‌ণে ছয়  বছর পর জার্মান কাপ জিত‌লো বায়ার্ন মিউনিখ ◈ দেশজুড়ে বাড়ছে নৃশংস হত্যা-ধর্ষণ, আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ ◈ আমার বাবা মনসুর আ‌লি খান এক চোখ ঢেকে  ৭০ রান করেছিলেন, কলকাতায় এসে আবেগঘন  সাইফ আ‌লি খান ◈ লাল, গোলাপি ও সাদা ব‌লের  ক্রিকেটের নিয়মে পরিবর্তন আন‌তে যা‌চ্ছে আইসি‌সি! ◈ ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ◈ ম্যানচেস্টার সিটি ছাড়তেই পেপ গা‌র্দিওলা‌কে কো‌চের প্রস্তাব দি‌লো রোনাল‌দোর আল নাসর ◈ হোয়াইট হাউজের সামনে ফের গোলাগুলি, বন্দুকধারী নিহত ◈ যে ৩ জেলায় রোববার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণায় ১৩ টি ভারতীয় গরু আটক

সুস্থির সরকার: [২]জেলার সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ৮,৪৫,০০০/- টাকা মূল্যের ১৩ টি ভারতীয় গরু আটক করা হয়েছে। ব্যাটালিয়ন ৩১ বিজিবি ‘র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য অবহিত করা হয়।

[৩] বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, ২০ নভেম্বর ২০২১ তারিখ ভোর 8 ঘটিকায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত নম্বর-হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৮ সদস্যের টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৭১/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা গরু রেখে দৌড়ে পালিয়ে যায়। বিজিবির টহল দল ঘটনাস্থল হতে ভারতীয় ১৩ টি গরু আটক করে।

[৪] আটককৃত ভারতীয় ১৩টি গরুর সর্বমোট সিজার মূল্য ৮,৪৫,০০০/- (আট লাখ পয়তাল্লিশ) টাকা। জব্দকৃত গরুগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, কোনো চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়