শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৩:০৩ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরবরাহ বাড়ায় ধানের দাম কমেছে

মাজহারুল ইসলাম: [২] নওগাঁর হাটে আমন ধানের সরবরাহ বাড়ায় ব্যবসায়ী কমিয়ে দিয়েছেন দর। সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ৩০ থেকে ৪০ টাকা দাম কমে গেছে। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় কাঙ্খিত দর থেকে বঞ্চিত হচ্ছেন। সময়টিভি

[৩] নওগাঁর হাটে মণপ্রতি কাটারিভোগ ১৩২০, মিনিকেট ১৩০০, লম্বা জিরা ১৩২০, গোল্ডেন আতপ ১৩৫০, চিনি আতপ ১৬২০ এবং আমন ১০২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

[৪] ধানের দাম নিয়ে কৃষকরা বলেছেন, গতদিনের হাটে ধানের দাম ছিল ১০৬০ টাকা। এখন হাটে ধানের সর্বোচ্চ দাম ১০২০-১০২৫ টাকা। বড় ব্যবসায়ী আমাদের ওপর সুযোগ নিচ্ছেন। যখনই সরবরাহ বাড়ে তখনই তারা দাম কমিয়ে দেন। কিন্তু ব্যবসায়ীরা বলছেন আমনের সরবরাহ বাড়ায় কমেছে দর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়