শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১২:০৭ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তারা আসলে প্রধানমন্ত্রীকে অসম্মান করেন, তাদের ব্যাপারে সতর্ক হওয়ার দরকার’

শওগাত আলী সাগর, ফেসবুক থেকে: মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে’ বা ’ভুল ম্যাসেজ দেয়া হয়েছে’ তিনি ’সঠিকটা জানতে পারেননি’- এ কথাগুলোকে আমার সীমাহীন ঔদ্ধত্যই কেবল নয়, প্রধানমন্ত্রীর সক্ষমতাকে চ্যালেঞ্জ করার শামিল বলে মনে হয়।
একজন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর পুরো দেশ এবং দেশের জনগনের সামগ্রিক ভাগ্য নির্ভর করে। একজন প্রধানমন্ত্রী কী যথাযথভাবে না জেনে , যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন? তাঁর বিবেচনাবোধ, বিচার বিশ্লেষণের ক্ষমতা কী এতোই ঠুনকো যে কেউ গিয়ে তাকে ভুল বুঝিয়ে কাজ আদায় করে ফেলতে পারেন! এটি হলে তো প্রধানমন্ত্রীর যোগ্যতাই প্রশ্নের সম্মুখীন হয়ে যায়।
যারা বলেন, প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে কিংবা প্রধানমন্ত্রীর কাছে সঠিক তথ্য নাই- তারা আসলে প্রধানমন্ত্রীকে অসম্মান করেন, তারা প্রধানমন্ত্রীকে ‘অকেজো’ হিসেবে জনগনের সামনে তুলে ধরতে চান। তাদের ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়