শিরোনাম
◈ ঢাকাসহ সারা দে‌শে  জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার কী করছে ◈ নিউজিল্যান্ড সিরিজের জন‌্য বাংলা‌দেশ দ‌লের প্রস্তুতি ক্যাম্প শুক্রবার শুরু ◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার  

আজিজুল ইসলাম: [২] বাঘারপাড়ায় আব্দুর রাজ্জাক মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার দরাজহাট ইউনিয়নের হাবুল্যা গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুর রাজ্জাক মোল্লা হাবুল্যা গ্রামের মৃত ভোলায় মোল্লার ছেলে।

[৩] থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে হাবুল্যা গ্রামের ইরাদত মোল্লার বাগানের জীবন গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে বাঘারপাড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

[৪] বাঘারপাড়া থানার (ওসি) ফিরোজ উদ্দীন এ বিষয়ে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়