শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপান ও দক্ষিণ কোরিয়ার পর যুক্তরাষ্ট্রে গাড়ির বাজার দখল করছে ভিয়েতনাম

রাশিদ রিয়াজ : আগামী বছর ভিয়েতনামে তৈরি বৈদ্যুতিক গাড়ি কোম্পানি ভিনফাস্টের গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হচ্ছে। ভিয়েতনাম সরকার এ কোম্পানিটিকে ব্যাপক ভর্তুকি দিচ্ছে। এ কোম্পানির প্রযুক্তি, স্বাস্থ্য সেবা, বিনোদন পার্ক এমনকি বিশ^বিদ্যালয়ে বিনিয়োগের পরিমান উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রে ভিনফাস্ট গাড়ি রফতানির আগে ২০১৮ সালে প্রথম প্যারিস মটর শো’তে গ্যাসোলিন চালিত লাক্সারি সিডান গাড়ি পাঠায়। জার্মানির বিএমডব্লিউ’র কাছ থেকে ইঞ্জিন ও প্রযুক্তি সহায়তা নিয়েছে ভিনফাস্ট। একই সঙ্গে গ্যাস চালিত গাড়ি তৈরি করেছে ভিয়েতনামের কোম্পানিটি। দক্ষ ও চমৎকার সক্ষমতার এ গাড়ির নাম দেওয়া হয়েছে ‘প্রেসিডেন্ট’। তবে ভিনভাস্টের লক্ষ্যমাত্রা আরো বিশাল। ভিনফাস্টের সিইও মাইকেল লহশেলার বলেন আমরা গ্লোবাল ব্রান্ডে পরিণত হতে চাই। এবং এজন্যে যুক্তরাষ্ট্রের বাজার ধরা প্রয়োজন। লসএ্যাঞ্জেলসের অটো প্রদর্শনীতে ইতিমধ্যে ভিয়েতনামের তৈরি গাড়ি শোভা পাচ্ছে। ভিয়েতনামের ভিএফ ই৩৫ ও ভিএফ ই৩৬ গাড়ি দুটির ডিজাইন করেছে ইতালির পিনিনফারিনা। এই পিনিনফারিনা অন্য গাড়ি ভিনফাস্টের ডিজাইনও করেছে। পিনিনফারিনা ফেরারি গাড়ির ডিজাইনের জন্যে বিখ্যাত হয়ে আছে। সিএনএন

ভিনফাস্ট সম্প্রতি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শুরু করেছে। প্রথমে ভিনফাস্ট ভিয়েতনামে ছোট আকারের ভিএফ ই৩৪ ছাড়ে। একবার চার্জে গাড়িটি ৩১০ মাইল চলে। আর একই চার্জে ই৩৬ চলে ৪২২ মাইল। দুটি গাড়ির এসইউভি গাড়ির মত বৈশিষ্ট বিদ্যমান। তবে যুক্তরাষ্ট্রে ভিনফাস্ট প্রথমে শুধু বৈদ্যুতিক গাড়ি বিক্রি করবে। ভিনফাস্ট মনে করছে আস্তে আস্তে যুক্তরাষ্ট্রে তার বাজার বাড়বে। ভিনফাস্টের প্রধান প্রতিদ্বন্দ্বী রিভিয়ান ও লুসিড। তবে টেসলার নাম উল্লেখ করেনি কোম্পানিটি।

অটো শিল্প বিশ্লেষক স্টিফানি ব্রিনলে বলেন বৈদ্যুতিক গাড়ির দিকে মার্কিন ক্রেতাদের নজর পড়ছে। লোহশেলার গত চার বছর ধরে জার্মানির ওপেলের ও স্টেলান্টিসের একটি সহযোগী প্রতিষ্ঠানের সিইও থাকার পর জুলাই মাসের শেষের দিকে ভিনফাস্টের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, তিনি ভক্সওয়াগেনের একজন উচ্চ পর্যায়ের নির্বাহী ছিলেন। একই সঙ্গে ভিনফাস্ট একাধিক নির্বাহি, ডিজাইনার ও প্রকৌশলী নিয়োগ দিচ্ছেন যাদের বিশ^সুনাম রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের গাড়ির বাজার সম্পর্কে ধারণা দিতে তারা ভিনফাস্টকে সহায়তা করবেন। স্টিফানি ব্রিনলে বলেন শুধু পরামর্শক নয় এসব নির্বাহিদের পুরোদস্তর সময়ে কাজে লাগাচ্ছে ভিনফাস্ট। যা তাদের বাজার দখলে সহায়তা করবে। তবে চীনের বাজারে গাড়ি বিক্রির কোনো পরিকল্পনা নেই ভিনফাস্টের। যেসব এশিয়ার গাড়ি কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করেছে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিয়ে আগাতে চাচ্ছে ভিনফাস্ট। যেমন হুন্দাই বা কিয়া এমন দুটি গাড়ি কোম্পানি যথাক্রমে ১৯৮৬ ও ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের গাড়ি বাজারে প্রবেশ করে। সস্তা গাড়ি হিসেবে তারা মার্কিন নাগরিকদের নজর কাড়তেও সফল হয়। একদশক আগে জাপানের টয়োটা, হোন্ডা, সুবারু একই কৌশল নিয়ে মার্কিন বাজারে প্রবেশ করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়