শিরোনাম
◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাহুল দ্রাবিড় ও লক্ষ্মণের হাতে ভারতীয় দলকে নিরাপদ ভাবছেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক : [২] কয়েক দিন আগেই ভারতের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। এরপর ভিভিএস লক্ষ্মণকে দেয়া হয়েছে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান কোচের দায়িত্ব। ভারতের এই সাবেক দুই ক্রিকেটারের হাতে নিরাপদ থাকবে ভারতের ক্রিকেট, এমনটাই বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলির প্রত্যাশা।

[৩] দ্রাবিড় ভারতের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর শূন্য হয়েছিল এনসিএর প্রধান কোচের পদ। দ্রাবিড়ের সফল অধ্যায়ের সমাপ্তির পর এবার দায়িত্ব দেয়া হয়েছে লক্ষ্মণকে। গাঙ্গুলি আশা করছেন দ্রাবিড়ের দেখানো পথ ধরেই হাঁটবেন নতুন প্রধান কোচ।

[৪] ভারতের ক্রিকেটে এই দুই জনের অর্ন্তভুক্তিতে খুশি সৌরভ। তিনি বলেন, এটা গরুত্বপূর্ণ যে, তারা কাজ করতে সম্মত হয়েছে। তাদের দুজনকে পেয়ে আমি অত্যন্ত খুশি কারণ তাদের হাতে ভারতীয় ক্রিকেট নিরাপদ।

[৫] সাদা পোশাকের ক্রিকেটে ভারতের হয়ে বেশ লম্বা সময় খেলেছেন দ্রাবিড় ও লক্ষ্মণ। তাই দুই জনের মধ্যে বন্ধনটা পুরোনো। খেলার মাঠের সেই বোঝাপড়াটা এবার খেলার বাইরেও থাকলে তাদের দুজনের হাত ধরে ভারতের ক্রিকেট অনেক দূর যাবে। এমনটাই প্রত্যাশা বিসিসিআই সভাপতির। সৌরভ আরও বলেন, ‘জাতীয় দলের প্রধান কোচ এবং এনসিএর প্রধান হিসেবে এই দুই জনকে নিয়োগ দিতে পেরে আমি আনন্দিত। এই দুটি পদ ভারতের ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ