শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৭:২৪ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা গুনাহ করি কেন ?

সাখাওয়াত রাহাত: আল্লামা ইবনুল কায়্যিম রহ. মানুষের গুনাহ করার তিনটি কারণ উল্লেখ করেছেন। ১. অহংকার; এটার কারণে ইবলিস অধঃপতিত হয়েছিল।
২. লালসা; যেটার কারণে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন। ৩. ঈর্ষা; যা আদমের পুত্রকে তার ভাইকে হত্যায় প্ররোচিত করেছিল। আল ফাওয়াইদ, ১/৫৮।

খেয়াল করলে দেখবেন—পৃথিবীতে হয়তো এমন কোনো গুনাহ নেই যা এই তিনটির কোনোটি থেকেই উৎসারিত হয় না। অর্থাৎ সকল গুনাহের মূল এই তিনটিই।

কেউ জুলুম করছে? ‘কখনোই আমার পতন হবে না’— এই অহংকার থেকেই করছে। কেউ ব্যভিচার করছে? এর পিছনে রয়েছে লালসা।
কেউ কালো জাদু করছে? বেশিরভাগই এর পিছনে কাজ করে ঈর্ষা।

এক হিসেবে চিন্তা করলে গুনাহ থেকে বাঁচা খুব সহজ। এই তিনটি থেকে বেঁচে থাকলেই তো হয়! কিন্তু আমরা মানুষ বলেই— এই তিনটি থেকে বেঁচে থাকা আমাদের জন্য কঠিন তো বটেই, অসম্ভবের কাছাকাছি ব্যাপার। আল্লাহ তায়ালা আমাদের রক্ষা করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়