শিরোনাম
◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ দাবি: গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মাসুমপুর উকিল পাড়ায় মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে অপহরণ নারীসহ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

[৩] নুরুজ্জামান এর ৪র্থ তলা বিল্ডিং এর নিচতলা ডান পার্শ্বের ফ্লাটে ৪নং এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন-  মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে র‌্যাব-১২ এর অভিজানে মোহাম্মদ আলী (২৫), মো. মেহেদী হাসান (২৭), মো. আঃ জলিল (২৮), পিতা-মো. আলী আশরাফ, মোছা. উন্নতি খাতুন মিথিলা (২০)।

[৪] প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে জানান যায়, র‌্যাব-১২ এর অধিনায়কের নিদের্শনায় র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে  অভিযান পরিচালনা করেন।

[৫]  ভিকটিম মো. রঞ্জ সরকার (৪৩), পিতা-মৃত-মেজবাহার সরকার, সাং- ধোপাকান্দি, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ। ভিকটিম হাটিকুমরুল চৈারাস্তাসংলগ্ন পাবনা রোড়ে একজন ফল ব্যবসায়ী।

[৬] হাটিকুমরুল মঙ্গলবার দোকানের ফল কেনার উদ্দেশ্যে সিরাজগঞ্জ শহরে যায়। সে সময় পূর্ব পরিচিত মোছা. উন্নতি খাতুন মিথিলা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম মো. রঞ্জ সরকারকে কৌশলে মোছা. উন্নতি খাতুন মিথিলা তার ভাড়া বাসায় নিয়ে  আটক করে। উপরক্ত আসামিদয়ের সহায়তায় মারধর করে এবং ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার র‌্যাব-১২ এর কাছে ভিকটিম উদ্ধারের জন্য একটি লিখিত আবেদন করেন।

[৭] ধারনা করা হচ্ছে, এই চক্রটি দির্ঘদিন যাবত মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ