শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক সপ্তাহে হাজারেরও বেশি টিগ্রে নাগরিক আটক করেছে ইথিওপিয়া সরকার

মোক্তার হেসেন: [২] জানা গেছে আটককৃত বন্দিদের মধ্যে বেশির ভাগই টিগ্রে বংশদ্ভূত, টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট(টিপিএলএফ) এর সমর্থক সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। আল আরাবিয়া

[৩] জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, গত সপ্তাহে অন্তত ১ হাজার জনকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু সংবাদ মাধ্যমের দাবি, আটকৃত বন্দিদের সংখ্যা আরো বেশি।

[৪] দেশটিতে নভেম্বরের ২ তারিখে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। গত মার্চে টিগ্রে বাহিনী এবং তাদের মিত্ররা দেশটির রাজধানী আদ্দিস আবাবাতে হামলার হুমকি দিয়েছিলো।

[৫] জাতিসংঘের মুখপাত্র আরো বলেছেন, তাদের গ্রেপ্তারের কারণ জানানো হয়নি এবং তাদের আটকের কারণ পর্যালোচনার জন্য অন্যান্য ট্রাইব্যুনালেও হাজির করা হয়নি। তিনি ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। সম্পাদনা: সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়