শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০২:১৪ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ব্যাঙ্গালুরুতে বিপন্ন প্রজাতির ৪০১ কচ্ছপ উদ্ধার

ডেস্ক নিউজ : অবৈধভাবে বিক্রির সময় জব্দ করেছে পুলিশ। এর মধ্যে ২১ কচ্ছপ মৃত এবং ২০টি কচ্ছপের অবস্থা গুরুতর। এছাড়া এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় পুলিশের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। এনডিটিভি

খবরে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত সোমবার কচ্ছপগুলো উদ্ধার করে। এর মধ্যে ২১টি কচ্ছপ মারা গেলেও ৩৮০টি জীবিত কচ্ছপগুলোর মধ্যে ২০টির অবস্থা সংকটাপন্ন। তাদের চিকিৎসা দেওয়ার জন্য বানেরগাটা জাতীয় উদ্যানকে খবর দেওয়া হয়েছে। এদিকে এই অবৈধ কচ্ছপ বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ (প্রটেকশন) আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় স্টার কচ্ছপগুলো ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার স্থানীয় একটি বিপন্ন প্রজাতি কচ্ছপ। এটি শুষ্ক এলাকা এবং ঝাড় বনে বাস করে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ২০১৬ সালে এ জাতীয় কচ্ছপকে লাল তালিকাভুক্ত ঘোষণা করে। নিউজ ১৮, সম্পাদনা: জেরিন আহমেদ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়