শিরোনাম
◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইবার ওয়ার্ল্ডে কোনো নারী ভিকটিম হলে লুকিয়ে না রেখে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান আইজিপির

মাসুদ আলম : [২] মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেনের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে ড. বেনজীর আহমেদ বলেন, সাইবার ওয়ার্ল্ডে নানা ধরনের প্রোপাগান্ডায় রাষ্ট্র, ব্যক্তি তথা সমাজ ব্যবস্থা ভিকটিম হচ্ছে। সাইবার বুলিং-সাইবার সন্ত্রাসের ক্ষেত্রে নারীরা সবচেয়ে বড় ভিকটিম। সামাজিক কারণে অনেকেই এ সংক্রান্ত বিষয়ে মামলা-মোকদ্দমা করতে চায় না। সমাজ বা মানহানীর ভয়ে তারা এটা করতে চায় না।

[৩] তিনি আরও বলেন, সবচেয়ে মুশকিল হয় তখনই, যখন অপরাধীকে শনাক্ত করার পর ভিকটিম ব্যাকঅফ করে। তাই আমাদের এটা মোকাবিলা করতে হবে। সামাজিক ট্যাবু ভাঙতে হবে।

[৪] আইজিপি বলেন, পুরুষ-নারী সবাইকেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার আগে তার ঝুঁকি এবং নিরাপত্তার বিষয়টি জানতে হবে। কোনো ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে একবার যদি ছড়িয়ে পড়ে, কোটি কোটি মানুষের কব্জায় চলে যায়। হয়তো একটা আইডি ব্লক করা গেলো, কিন্তু ওই আইডি থেকে কোটি কোটি শেয়ার-ট্যাগ হয়ে যায়। তা না জেনে অপরিচিত পৃথিবীতে ঝাঁপ না দেওয়ার কথা বলেন তিনি।

[৫] তিনি বলেন, যত বেশি আমাদের দেশে ডেটাবেইজ ব্যবহৃত হবে তত বেশি ঝুঁকি বাড়বে। ই-কমার্স সাইটের কাছে এখন লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য রয়েছে। এই ঝুঁকি স্বাভাবিক অপরাধের চেয়েও বেশি। কারো বিষয়ে নিশ্চিত না হয়ে আপনার নিজস্ব নেটওয়ার্কে কাউকে এন্ট্রি দেবেন না। দেখা গেলো ফেসবুকে কারো সঙ্গে এক-দুইদিনের পরিচয়, দেখা করতে বেরিয়ে পড়েন। সেসব ক্ষেত্রে অনেকে ভিকটিম হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়