শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনী সহিংসতা মামলায় নৌকার প্রার্থী অ‍্যাডভোকেট নাসিরের জামিন মঞ্জুর

মো.সাগর আকন: [২] বরগুনায় সদরের এম বালিয়াতলী ইউপি নির্বাচনী সহিংসতার মামলায় জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অ‍্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির ।

[৩] মঙ্গলবার (১৬ই নভেম্বর) বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন ।

[৪] উল্লেখ্য গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় । এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির, স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল এবং গোলাম সরোয়ার শাহিন নির্বাচনে অংশগ্রহণ করেন। ঐদিন নির্বাচনী সহিংসতা হয়।

[৫] নির্বাচনী সহিংসতার ( দ্রুত বিচার আইন ) মামলায় নৌকার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির সহ তিন জন এবং আরও ২৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন সাংবাদিক মুশফিকুর ইসলাম আরিফ ।

[৬] সেই মামলায় আজ মঙ্গলবার বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব আলমের আদালতে সেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন পরে আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসিরের জামিন মঞ্জুর করেন।

[৭] জামিনের পরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বলেন, ১১ ই নভেম্বর এম বালিয়াতলী ইউনিয়নে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে । নির্বাচন দেখেছেন সমস্ত মিডিয়া কর্মীরা ছিলেন , সেখানে একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সহিংসতা দেখিয়ে মামলায় জড়ানো হয়েছে আমাকে । আমি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। আমি নির্বাচনে ভোটারদের কাছে ঘুরেছি , মামলার বাদী আমার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বা দলের নির্বাচনী একজন পরিচালক।

[৮] উক্ত মামলায় আদালতে স্বেচ্ছায় হাজির হয়েছি। বিজ্ঞ আদালত আমার জামিন মঞ্জুর করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়