শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দরপতন

মোক্তার হোসেন: [২] মঙ্গলবার বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক পরিচিত এ ক্রিপ্টোকারেন্সির ৪ শতাংশর বেশি দরপতন হয়েছে বলে জানা যায়। দর পতন হয়ে এর মূল্য দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩৫ ডলার। নভেম্বরের ১০ তারিখে বিটকয়েনের মূল্য ছিলো ৬৯ হাজার ডলার। তারপর থেকেই দরপতন শুরু হয়। বর্তমানে এর মূল্য হ্রাসের পরিমাণ ১১ শতাংশে পৌঁছেছে। রয়টার্স

[৩] ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষকেরা অবশ্য বলেছেন, তাদের কাছে দর পতনের এমন কোনো তথ্য নেই এবং তারা তথ্যটি অসম্পূর্ণ বলে দাবি করেছেন।

[৪] বাজার মূল্যের হিসেবে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারএরও ৪.৫ শতাংশ দর পতন হয়েছে। এ দরপতনের মূল্যমান ৪ হাজার ৩৫৫ মার্কিন ডলার। সম্পাদনা:সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়