শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ড সিরিজে যেতে চান না সাকিব

নিজস্ব প্রতিবেদক: [২] আইসিসির নিষেধাজ্ঞা থেকে ফিরে আসার পর সাকিব আল হাসান নিয়মিত খেলেননি কোনো সিরিজে। অথচ এই সাকিবকে ছাড়া বাংলাদেশকে অনেক ফিকে ও নিষ্প্রাণ লাগে।

[৩] বিশ্বকাপে ইনজুরির কারণে শেষের দুটি ম্যাচে অংশ নিতে পারেননি। এরপর হ্যামস্ট্রিংএর চোটটা আরো বড় হওয়ার কারণে পাকিস্তান সিরিজেও খেলতে পারবেন না সাকিব আল হাসান। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ডের দুইটি টেস্টেও খেলতে চাইছেন না সাকিব আল হাসান। চলতি বছরের নিউজিল্যান্ড সফরেও যাননি সাকিব আল হাসান। এরপর লঙ্কানদের সাথে টেস্ট সিরিজে না খেলা নিয়েও জল ঘোলা হয়েছে অনেক। এরপর ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলেছিলেন সাকিব আল হাসান। বিসিবির নির্ভরযোগ্য একটি সুত্র থেকে জানা গেছে সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরে টেস্ট খেলবেন না।

[৪] পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশ দল রওনা হবে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। জানুয়ারিতে সেখানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ। এই টেস্টে সিরিজে ছুটি চেয়েছেন সাকিব।

[৫] তবে জাতীয় দলের সকল ক্রিকেটারদের ছুটি সংক্রান্ত মেইল আসে অপারেশন্স বিভাগে। অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খানের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া না গেলেও জানা গেছে সাকিব অপারেশন বিভাগে কোন মেইল করেননি।

 

  • সর্বশেষ