শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০১:৪৬ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্ত হত্যা বন্ধের দাবি কলকাতার ১৮ সংগঠনের

জেরিন আহমেদ: [২] বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মৃত্যুর ঘটনা অহরহ ঘটছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার ও সামাজিক সংগঠন সীমান্ত হত্যার বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ জানিয়ে আসছে। তবে এবার খোদ ভারতে সীমান্ত হত্যা বন্ধের দাবি জোরালো হচ্ছে। ঢাকা টাইমস

[৩] সোমবার কলকাতা প্রেসক্লাবে মানবাধিকার সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

[৪] বিএসএফের নজরদারি সীমান্ত এলাকায় ১৫ থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি প্রস্তাব উত্থাপন করা হবে। প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা।

[৫] এসময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সীমান্তে যেসব মানুষকে বিএসএফ হত্যা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিএসএফের কাজ সীমান্ত পাহারা দেওয়া। সীমান্তের ভেতরে ঢুকে নিরীহ সীমান্তবাসীকে হত্যা করা নয়। বিএসএফ যদি সীমান্তের হত্যালীলা বন্ধ না করে, তাহলে রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

[৬] মাসুম’র সম্পাদক কিরীটী রায় বলেন, ‘আমাদের সীমান্ত এলাকায় গরিব মুসলিম এবং দলিত শ্রেণির মানুষের বাস বেশি। আর বিএসএফের শিকার হচ্ছে সেই গরিব সম্প্রদায়ের মানুষ।’ অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন বলেন, মিলিটারিদের যতটা ক্ষমতা দেওয়ার কথা, তার থেকেও বেশি দেওয়া হচ্ছে। নিউজ ২৪টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়