শিরোনাম
◈ সেপ্টেম্বরে ফের চালু হতে পারে ঢাকা-কলকাতা ‘মৈত্রী এক্সপ্রেস’ ◈ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে চ্যালেঞ্জের মুখে পড়লেও অ‌স্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পা‌রে : অ‌্যা‌লেক্স ক্যারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ এমপি ◈ ২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ কোকেন পরীক্ষায় পজিটিভ, অ‌স্ট্রেলিয়ান কির‌গিয়স টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০২:৪১ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: এতো ভারে ঢাকা বিশ্ববিদ্যালয় নাস্তানাবুদ

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজের ভারই বহন করতে পারে না তার ওপর এখন ঢাকার ৭টি কলেজের (যাদের প্রত্যেকটির ভার স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেশি বা কাছাকাছি) ভার চাপিয়ে দেওয়া হয়েছে। এতো ভারে ঢাকা বিশ্ববিদ্যালয় নাস্তানাবুদ। তাতে না ভালো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় না চলছে ওই ৭ কলেজ। এ থেকে আশু পরিত্রাণ অতীব জরুরি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিচে নামা মানে বাংলাদেশের শিক্ষার মান নিচে নামা। জেলায় জেলায় থানায় থানায় বিশ্ববিদ্যালয় না বানিয়ে ৭টি কলেজের মধ্যে ঢাকা কলেজ ও ইডেন কলেজকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বানানো সম্ভব। তেমনি অন্য ৫টিকেও একত্রিত করে আরও ২টি বিশ্ববিদ্যালয় বানানো সম্ভব। সেখানে দেশ-বিদেশ থেকে শিক্ষক নিয়োগ দিয়ে নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্পন্ন করলে শিক্ষার্থী তথা দেশ উপকৃত হবে।
চক্রান্ত হোক বা না হোক ঢাকা বিশ্বববিদ্যালয়ের মান নামবে নিশ্চিত। কারণ শিক্ষকদের ওইসব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটিতে থেকে, প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন, ফল বিন্যাস ইত্যাদি নানা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ব্যস্ত থাকতে হয়। এই শিক্ষকদের কীভাবে গবেষণা করার উপদেশ দেবেন? তাদের তো সময় নেই। এ রকম ধারণা অমূলক নয় যে এই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে নামিয়ে আনার চক্রান্ত।

লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়