শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই

মোতাহার খান: [২] শ্রীপুরে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীর ৫ লক্ষ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে শ্রীপুর থানায় মামলা হয়েছে। শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার মোড়ল এন্ড কোং এর ম্যানেজার জাহিদুল হাসান শরীফ বাদী হয়ে ওই অভিযোগ দায়ের করেন।

[৩] অভিযুক্তরা হলেন কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মোবারক হোসেনের ছেলে সবুজ মিয়া, আব্দুস সাত্তারের ছেলে তাইজুদ্দিন, মাহবুব রহমানের ছেলে আজিজুর রহমান জন, মুলাইদ গ্রামের সাকিব, রিয়েলসহ অজ্ঞাত ৮/১০ জন।

[৪] মামলার বাদী জাহিদুল হাসান শরীফ জানান রোববার দিন শেষে ব্যবসার ৫লাখ ৩০ হাজার টাকা দোকানের মালিক কাদির হাজীর বাসায় পৌঁছে দেয়ার জন্য প্রশিকা মোড় বাসার সামনে পৌছানো মাত্রই উৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার ডাক আর্ত চিৎকারে তার দোকানের মালিক কাদির হাজি, বাসার দাড়োয়ান সুকুমার, লেবার আলমগীর ও রুবেল এগিয়ে এলে তাদের দেশীয় অস্ত্র ধারা আঘাত করে রুবেলের মাথা ফাটিয়ে দেয় এবং টাকা নিয়ে চলে যায়।

[৫] এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা আজিজুর রহমান জন জানান ছিনতায়ের কোন ঘটনা ঘটেনি। তার অনুসারি কিছু নেতাকর্মীর সাথে কাদির হাজীর বাসার সামনে গাড়ি পার্কিং নিয়ে মামলার বাদীর সাথে কথা কাটি হয়। সেখানে সে উপস্থিত ছিলেন না। যুবলীগের সম্মান ক্ষুন্ন করার জন্য তাকে জড়িয়ে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

[৬] তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক শাহাদত হোসেন জানান ঘটনাস্থল এখনো পরিদর্শন করা হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

[৭] শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন পেনাল কোডে মামলা রজু হয়েছে। অভিযুক্তরদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়