শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪১৫০ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী

জেরিন আহমেদ: [২] সোমবার (১৫ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ দিদারুল আলমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।

[৩] স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। এ সময় সরকারি দলের সাংসদ মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ভূমি জরিপ শিক্ষার উন্নয়নে ‘বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে দেশের চারটি জেলায় বাস্তবায়িত হচ্ছে। তার মধ্যে দুটি সার্ভে প্রতিষ্ঠানের সম্প্রসারণ ও উন্নয়ন করা হচ্ছে।

[৪] মন্ত্রী আরও জানান, বিদ্যমান দুটি প্রতিষ্ঠান হচ্ছে, কুমিল্লার রামমালার ‘বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট’ ও রাজশাহীর ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট’। নতুন করে দুটি ভূমি জরিপ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। এগুলো হলো পটুয়াখালীর দশমিনার ‘পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট’ ও যশোরের মনিরামপুরের ‘যশোর ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট’। দেশ রুপান্তর

[৫] মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, দেশের ৫৭ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৯৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯৩ হাজার ৩৫৮ জন ছাত্র ও ১ লাখ ৪ হাজার ৫৯৯ জন ছাত্রী রয়েছে। শিক্ষক রয়েছেন ১৫ হাজার ২৯৩ জন। কিন্তু এর মধ্যে ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৫০টি শিক্ষক পদ শূন্য রয়েছে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ