শিরোনাম
◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কখনোই সীমান্তে প্রাণহানি চায় না ভারত

জেরিন আহমেদ: [২] ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, এজন্য বিএসএফকে নির্দেশনাও দেওয়া আছে। বিএসএফ কখনো কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না। কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে গুলি চালাতে বাধ্য হতে হয়। সময় টিভি

[৩] সোমবার (১৫ নভেম্বর) সকালে দিনাজপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

[৪] ভারতীয় হাইকমিশনার আরও বলেন, সীমান্তে অনুপ্রবেশ বন্ধে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করবে এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে। এর আগে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

[৬] এর আগে ভারতের অর্থে নির্মিত শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়