শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৮:০৫ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে অপরাধ প্রতিরোধে শীঘ্রই সাড়াশি অভিযান

আয়াছ রনি: [২] কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] রবিবার (১৪ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ এর সভাপতিত্বে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

[৪] সভার শুরুতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশনের জন্য এবং চলমান উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন জেলা প্রশাসক।

[৫] সভায় কক্সবাজার জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত সহ মাদক নির্মূল ও শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধ প্রতিরোধে কঠোর হওয়ার উপর গুরুত্বরোপ করা হয়।

[৬] এসময় বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়