শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ১০:৩৯ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ১০:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইজিপি যদি কারণ দর্শানো ছাড়া ওসিকে ক্লোজ করতে পারেন প্রধান বিচারপতি কেন পারবেন না?

গাজী নাসিরউদ্দিন আহমেদ: স্বাধীন বিচার বিভাগ মানে তাত্ত্বিক অর্থে বিচার প্রক্রিয়া সব রকমের হস্তক্ষেপমুক্ত রাখার বন্দোবস্ত। প্রশ্ন হচ্ছে, সেই বন্দোবস্ত আমাদের রয়েছে কি না।

উত্তর, না। কাগজে কলমে এই বন্দোবস্ত এখনো প্রক্রিয়াধীন। প্রশ্ন উঠেছে, সরকার বা আইনমন্ত্রী প্রধান বিচারপতিকে তার অধীনস্ত একজন বিচারককে ব্যবস্থা নিতে বলতে পারেন কি না। আদর্শ পরিস্থিতিতে, পারেন না। তবে সরকারের বক্তব্য থাকতেই পারে। নির্দেশমূলক অবশ্যই নয়। বিচারক কামরুন্নাহারের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের চিঠি প্রধান বিচারপতির দপ্তরে পৌঁছাবার অনেক আগেই প্রধান বিচারপতির নির্দেশ মন্ত্রণালয়ে চলে যায়।

প্রধান বিচারপতি কৌশলে বিতর্কটা এড়িয়েছেন। আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ সংঘাত এড়িয়ে কিভাবে চলবে তার কোন মেডইজি নেই। ট্রায়াল এন্ড এরর এর মধ্যেই তাকে এগুতে হয়। স্ট্যান্ডার্ড সেট হয়, প্রিসিডেন্স তৈরি হয়। কথা হচ্ছে, আইজিপি যদি কারণ দর্শানো ছাড়া ওসিকে পুলিশ লাইনে ক্লোজ করতে পারেন তাহলে প্রধান বিচারপতি কেন একজন বিচারককে কারণ না দর্শিয়ে বদলি করতে পারবেন না? খালি ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ বইলা চিল্লাইলে হবে? দেশ-দুনিয়া, ইতিহাসও তো কিছু জানবেন কিছু বলার আগে। নাকি! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়