শিরোনাম
◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার ◈ পুলিশ বাহিনীতে বড় সংস্কারের ইঙ্গিত, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মায় এক কাতল ৩০ হাজারে বিক্রি

সোহেল মিয়া: [২] রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। রোববার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে পদ্মা নদীর ৭নং ফেরিঘাটের অদূরে জেলে নিরঞ্জন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

[৩] জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে নিরঞ্জন হালদার দৌলতদিয়া ঘাটের স্থানীয় মাছ ব্যাবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান এর আড়তে বিক্রয়ের উদ্দেশ্যে আনলে তিনি ১৬'শত কেজি দরে মোট ২৮ হাজার ৮'শত টাকা দিয়ে মাছটি ক্রয় করেন। পরে তিনি দেশের বড় বড় ব্যাবসায়ীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৭'শত টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৬০০ টাকার বিক্রি করেন।

[৪] জেলে নিরঞ্জন হালদার জানান , প্রতিদিনের মতো তারা পদ্মা নদীতে শনিবার সারারাত জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন।কিন্তু সারারাত কোন মাছের দেখা মেলেনি। শেষে রবিবার সকাল ৮ টার দিকে জাল টানতেই দেখে একটি বড় কাতল মাছ ধরা পড়েছে।

[৫] মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। কাতল মাছটি ১৬'শত টাকা কেজি দরে কিনেছি। মাছটি প্রতি কেজিতে ১'শত টাকা লাভে ঢাকার এক ব্যাসায়ীর কাছে বিক্রি করেছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়