শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিচারিক ক্ষমতা প্রত্যাহার, খাস কামরায় কিছুক্ষণ বসে ফিরে গেলেন কামরুন্নাহার

মাজহারুল ইসলাম: [২] প্রতিদিনের মতো ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহার সকাল সাড়ে ৮টার দিকে আদালতে নিজের খাসকামরায় এলেও বিচারকাজে অংশ নেননি। আদালতে আসার পর তিনি জানতে পারেন তার বিচারিক ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে। এরপর আনুষঙ্গিক কাজ শেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি খাসকামরা ত্যাগ করেন।

[৩] ধর্ষণের ৭২ ঘণ্টার পর ধর্ষণ মামলা না নিতে পর্যবেক্ষণ দিয়ে রায় দেয়ায় তাকে বিচারিক ক্ষমতা সাময়িক প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে আদালতে না বসতে নির্দেশ দেয়া হয়েছে।

[৪] সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে রোববার সকাল সাড়ে ৯টায় এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হলেও বেলা ১১টা পর্যন্ত তা জানা ছিল না সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের কারোর। পরে বেলা ১১টা ৫ মিনিটে আদালতের বেঞ্চ সহকারী ইশতিয়ার আলম জনি বলেন, হাইকোর্টের নির্দেশে স্যারকে কোর্ট করতে নিষেধ করা হয়েছে।

  • সর্বশেষ